1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে দয়ামীর দেওয়ান বাজার সড়কসহ দুই সড়কের কাজ ফেলে রেখে উধাও ঠিকাদার ‘মাদ্রাসায়ে ওমর ইবনুল খাত্তাব (রা:)’-এর মক্তব শাখার তত্ত্বাবধানে মানবিক ও সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন দেড়শ কোটি টাকার শিল্পনগরীতে ২০৯ প্লটই ফাঁকা চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার আখাউড়া বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষ মুহূর্তে অনৈতিক ভাবে স্থগিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা কিশোর-তরুণরা ঝুঁকেছে মাদকে: হালুয়াঘাটে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ‘ডাবা’ খেলা মেঘনা নদীতে ট্রলারডুবি: ২ দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা শহরের থানার মোড় চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি রঘুনাথ বাজার, নিউমার্কেট, খরমপুর হয়ে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের বর্ষীয়ান নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এতে শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহ-সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কামরুজ্জামানকেও হত্যা করেছে। এছাড়াও ওইসব জামায়াতের নেতাদের শহীদী মৃত্যু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দদের শেখ হাসিনা মৃত্যুদণ্ড দিয়েও ক্ষান্ত থাকেনি। সে জামায়াতেকে নিশ্চিহ্ন করতে এটিএম আজহারুল ইসলামসহ অন্যান্য জামায়াতে নেতাকর্মীদের অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। এসব করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দিতে পারেনি। কিন্তু ২০২৪ জুলাই-আগস্ট বিপ্লবের পর অনেক বিএনপি নেতাকর্মীদের কারাগার থেকে মুক্তি দেয়া হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয় নাই।

এছাড়াও তিনি হুশিয়ারি দিয়ে আরো বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তাছাড়া দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় স্বাক্ষ্য দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সাবেক বির্তক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মোঃ ফারদিন হাসান হাসিব, শেরপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শহর শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com