1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলিয়ারচরে মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের গাড়ির উপর উল্টে পড়ে, ডিউটিরত পুলিশ সদস্য নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অ্যাডভোকেট রিপনকে হত্যা চেষ্টার মামলায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আরও ৩ আসামি গ্রেফতার, মোট গ্রেফতার ৪ সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম ফুলবাড়িয়ায় সাদ্দামের মানবিক কার্যক্রমে বাধার প্রতিবাদে ও পুণরায় চালু দাবিতে মানববন্ধন দেশজুড়ে গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট: জনজীবনে নাভিশ্বাস, ধুঁকছে শিল্পখাত ময়মনসিংহে খাদ্যের গুনমান যাচাইয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন অবৈধ বাঁধে নরুন্দিতে স্থায়ী জলাবদ্ধতা: ৫গ্রামের শত শত একর ফসলি জমি নষ্টের শঙ্কায় কৃষকরা। রামগঞ্জে মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার পোল্ট্রি গবেষণার সাফল্যে স্বনির্ভরতার পথে বাংলাদেশ লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক , অভিযানও অব্যাহত নারী শিক্ষার্থীর গায়ে হাত যুবক আটক

কুলিয়ারচরে মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের গাড়ির উপর উল্টে পড়ে, ডিউটিরত পুলিশ সদস্য নিহত

reporter শাহীন সুলতানা
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতরাতে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর পড়ে ডিউটিরত পুলিশ সদস্য পারভেজ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জাকির মিয়া নামে আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১২টায় উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কিশোরগঞ্জগামী কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯) ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর এক পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং দুর্ঘটনাস্থল থেকে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com