1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কুলিয়ারচরে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক, কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুট ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে মাটিচাপা তিন দশকের বসতভিটা বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের ৮ বক্স ভ্যান, ৩০ ডাস্টবিন কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা লালমনিরহাটে আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

কুলিয়ারচরে টাস্কফোর্সের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক, কারাদণ্ড

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছোট ছয়সূতি ও উত্তর মাইজপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক জাহাঙ্গীর হোসেন (৩০) উপজেলার পূর্ব তারাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ছোট ছয়সূতি এলাকায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, উত্তর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল (৪৫) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমির উদ্দিন খানের ছেলে। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর আটক দুজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং সাইফুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচরের দুটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়। সাইফুলের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com