1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাশিয়ানীতে স্বামীকে 'তালাক' দেওয়ায় স্ত্রীর বাবার বাড়িতে আগুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার ময়মনসিংহ সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ প্রকৃতির অপার সৌন্দর্যে উৎমা ছরা, পর্যটনের ব্যস্ততায় মাদকের ছোবল বাড়ছে উদ্বেগ ৫০ বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবহৃত অমুল্য স্ট্যাম্প (দুইশত বছরের পুরাতন) এবং শঙ্খ আটক প্রবাসীর স্ত্রীর গণধর্ষণ, নগ্ন ভিডিওতে ব্ল্যাকমেইল প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এবং প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স নদীভাঙন-জলোচ্ছ্বাসের বিরুদ্ধে দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি উন্নয়নের নেতৃত্বে জুলফিকার তারেক

কাশিয়ানীতে স্বামীকে ‘তালাক’ দেওয়ায় স্ত্রীর বাবার বাড়িতে আগুন

reporter রাকিব শেখ, কাশিয়ানী
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীকে তালাক দেওয়ায় বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে জানা গেছে, উপজেলার নিজামকান্দি গ্রামের আহাদ আলী মোল্যার মেয়ে ইয়াসমিন খানমের (২৪) সঙ্গে প্রায় আট বছর আগে একই এলাকার লাভলু মোল্যার ছেলে লাল্টু মোল্যার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইয়াসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন স্বামী লাল্টু। একপর্যায়ে গত দেড় মাস আগে ইয়াসমিন তার স্বামীকে তালাক দেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। তালাকের পর থেকেই লাল্টু মোল্যা বিভিন্ন সময় ইয়াসমিন ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। গত ৯ সেপ্টেম্বর রাত পৌনে ১২ টার দিকে লাল্টু মোল্যা ইয়াসমিনের বাবার বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। এরপর তিনি বাড়ির উঠানে থাকা খড়ির পালায় আগুন ধরিয়ে দেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন নিয়ন্ত্রণে এলেও খড়ির পালা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর ১৫ দির আগেও লাল্টু বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় রাস্তায় লোকজন উপস্থিত থাকায় ওই সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইয়াসমিনের বড় ভাই সৌদিপ্রবাসী তারিকুল ইসলাম বলেন, ‘আমার বোন ইয়াসমিনকে বিয়ের পর থেকেই তার স্বামী লাল্টু শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে আমার বোন তাকে তালাক দেয়। এরপর থেকেই সে আমাদের বাড়িতে থাকছে। তালাক দেওয়ার পর আমার বোন ও আমাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত বুধবার রাতে আমাদের বাড়ির উঠানে থাকা খড়ির পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগেও আমাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয় অভিযুক্ত লাল্টু মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয় আমি কিছুই জানি না। অহেতুক আমাকে দোষারোপ করছে।’কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com