1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় ১৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার ২ ধুনটে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত সোনালী চেলায় ২রাতে ড্রেজার দিয়ে ৫০ কোটি টাকার বালু লুট বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বেতাগীর চার ইবতেদায়ি মাদ্রাসায় সরকারি অনুদান, বেতন-ভাতা ও বই বিতরণ, পাঠদান নেই—তদন্তে প্রশাসন কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ভালোবাসার কাঙাল মানুষ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি। সাদিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে বেড়ানো শেষে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ পানিতে নামার পর স্রোতের মধ্যে নিখোঁজ হন।
কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন ও টিম লিডার মো. রেজাউল করিম জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধারকারী ও ডুবুরি দল নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান শুরু করে।
তাঁরা জানান, কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। পরে রাঙামাটি থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়। পাশাপাশি কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল ও কাপ্তাই থানা-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর পানির নিচ থেকে সাদিজের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com