1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি হলেন দিলদার হোসেন কমিটিতে এমপির পক্ষে প্রতিনিধিত্ব করবেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুট ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে মাটিচাপা তিন দশকের বসতভিটা বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের ৮ বক্স ভ্যান, ৩০ ডাস্টবিন কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা লালমনিরহাটে আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি হলেন দিলদার হোসেন কমিটিতে এমপির পক্ষে প্রতিনিধিত্ব করবেন

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দিলদার হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তাঁর প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com