মো: নুরুল আমিন, কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবর রহমান কে সভাপতি ও ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েদ উল্লাহ কে সাধারন সম্পাদক করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাসিক মিটিং শেষে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান এসোসিয়েশন’র নতুন কমিটির সভাপতি/সম্পাদকসহ ইউপি চেয়ারম্যানবৃন্দরা।