কমলগঞ্জের পতনঊষা ইউনিয়ন-এর দরগাহপুর এলাকার নিবাসী ও উমান প্রবাসী ফয়সল আহমদের পিতা মরহুম হাজী আব্দুল খালিক এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে খতমে খাজেগান পরিচালনা করেন ক্বারী সুহেল আহমদ। মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা কারী শায়েক আহমদ, কারী এমদাদুল হক, কারী হাবিবুর রহমান, জুনেদ আহমদসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মাহফিলে মরহুম হাজী আব্দুল খালিক রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।