কক্সবাজার সরকারি কলেজের দোলন চাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা নামে এক ছাত্রীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত অনুমানিক ৮ টার দিকে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলের অভিযান চালায় সদর থানা পুলিশ।
এতে নারী পুলিশ সদস্যরাও অংশ নেয়। পুলিশের দাবি অভিযানে গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।কক্সবাজার সদর থানা ওসি শেখ মোহাম্মদ জানান,আটক
শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘিরে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্যোগ দেখা দিয়েছে। তারা মাদকবিরোধী নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার এর দাবি জানিয়েছেন তারা।