1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ওয়েব সিরিজের আইটেম গানে নুসরাত ফারিয়া! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

ওয়েব সিরিজের আইটেম গানে নুসরাত ফারিয়া!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ
মডেল - অভিনেত্রী নুসরাত ফারিয়া (ফাইল ফটো)

বিনোদন প্রতিবেদক

মডেল – অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার ওয়েব সিরিজের আইটেম গানে নাচ করেছেন। কলকাতার বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে পারফর্ম করবেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা গেছে, ‘মেনকা’ শিরোনামের এই আইটেম গানটির একটি পোস্টার ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নুসরাতের সঙ্গে দেখা যায় গৌরব চক্রবর্তীকে। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে পোস্টারটি। আর ক্যাপশনে লেখা হয়েছে – ‘ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।’

এই আইটেম গানটির টিজার ফেসবুকে শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, খেলা হবে মেনকার সাথে। আইটেম গানটি নিয়ে তিনি বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে বলেই আমার প্রত্যাশা।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেন ‘প্রলয়’। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল তা হলো, নির্বিচারে নারী ধর্ষণ। এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’।

এই সিরিজে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com