মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে সেজান জুস কোম্পানির একটি মিনি ট্রাক (কভার্ড ভ্যান)। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) কাজিরহাট বাজার থেকে মুন্সিরহাট বাজারগামী পথে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকাব ভেনের চালক মোহাম্মদ নাদিম এবং তার সঙ্গে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেজান জুস কোম্পানির ওই কভার্ড ভ্যানটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশে আড়াআড়িভাবে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। গাড়িটি উল্টে রাস্তায় আড়াআড়িভাবে পড়ে থাকায় সড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও স্থানীয়রা কিছুটা ভোগান্তির শিকার হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করার হয়।