1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ২জন প্রবীন শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ২জন প্রবীন শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: অদ্য ৪জুন রোজ মঙ্গলবার বাদ জোহর মাদরাসা মিলনায়তনে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইসলামি বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রবীন শিক্ষক ও ইবতেদায়ী প্রধান মাও: আব্দুস সালাম ও সহ গ্রন্থাগারিক মাও: আব্দুল জব্বারের অবসর জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়।

মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক আছাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা মুফতি শামছুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আরবী বিভাগ ও অনার্স বিভাগীয় প্রধান মাওঃ আব্দুল আলীম,গভর্নিং বডির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নুরুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান,বিদায়ী শিক্ষক মাওঃমোঃ আব্দুস সালাম, বিদায়ী সহগ্রন্থাগারিক মাওঃ আব্দুল জব্বার, আরবী প্রভাষক আব্দুল আউয়াল,ইবতেদায়ী প্রধান মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার,জাতীয় পর্যায়ে শ্রেষ্ট পুরুষ্কার প্রাপ্ত ছাত্রী খাদিজা মেহজাবিনসহ প্রমুখ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ ছাদ উদ্দীন, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহিবুর রহমান,কাতার প্রবাসী দেলওয়ার হোসেন,মোঃমুমিনুল ইসলাম চৌধরী,মাদরাসার সিনিয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আরমান আলী,মাওঃ মুহিবুর রহমান,মাওঃ কবিরুজ্জামান,মাওঃজুনেদ আহমদ,মাওঃ সিরাজুলইসলাম মাসুক,মাওঃমোজাহিদুল ইসলাম, আবুল কাশেম,জাতীয় দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ প্রমুখ।

অনুষ্টানে বিদায়ী শিক্ষকবৃন্দ ও কৃতি ছাত্রী খাদিজা মেহজাবিনকে সম্মাননা ক্রেষ্ট,শ্রদ্ধাঞ্জলি,নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মোনাজাত পরিচালনা করেন, অত্র মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মুফতি মো: শামছুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com