1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
এফডিসিতে শাহীন সুমন ও আহমেদ তেপান্তরের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

এফডিসিতে শাহীন সুমন ও আহমেদ তেপান্তরের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে চলচ্চিত্র সাংবাদিকদের বিবাদমান সংকটের নিষ্পত্তি ঘটিয়ে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে কাঁধে কাঁধ রেখে কাজ করার অঙ্গীকার করেছে দুই সমিতি। আর এর মধ্য দিয়েই সাংবাদিক আহমেদ তেপান্তর ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটল।

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আজ বুধবার বিএফডিসিস্থ পরিচালক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক এই আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, শাহ আলম কিরণ, মনতাজুর রহমান আকবর, এস এ হক অলিক, শাহীন কবির টুটুল, প্রযোজক খোরশেদ আলম খসরু, বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহসভাপতি রাশেদ রাইন, মাইনুল হক ভুঁইয়া, লিটন এরশাদ, শফিকুল আলম মিলন, শাহাবুদ্দিন মজুমদার, নিথর মাহবুব, মোস্তফা মতিহার, রিয়েল তন্ময়, আহমেদ জামান শিমুলসহ অনেকে।

এ সময় দুই সমিতির নেতারা বলেন, চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্রের মানুষরা একে অপরের পরিপূরক। আহমেদ তেপান্তর চলচ্চিত্রের উন্নয়নে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে শাহীন সুমনের ব্যক্তিগত দ্বন্দ্বের মতো ছোট একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের উভয়ের মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আজ থেকে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলেই আমরা মনে করি। দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও চলচ্চিত্রের বৃহৎ স্বার্থে এখন থেকে আমরা একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সেদিকেও আমরা খেয়াল রাখব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com