1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এক লাখ টাকা ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

এক লাখ টাকা ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বেসরকারি সংস্থা থেকে এক লাখ টাকা ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা।  ১০ জুন সোমবার ওই সংস্থার মহাপরিচালক বরাবর এমন একটি অভিযোগ দায়ের করেন ওই শাখার সদস্য আঃ সালাম । অভিাযোগ থেকে জানা য়ায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর উপজেলার লোহাগাড়া শাখার একজন সদস্য আঃ সালাম। তিনি দীর্ঘ দিন ধরে আরডিআরএস বাংলাদেশ থেকে ঋণ গ্রহণ করে তা নিয়মিত পরিশোধ করে। পূর্বের ঋণ পরিশোধ করে নতুন করে ঋণ গ্রহনের জন্য আবেদন করলে ওই সংস্থার মাঠকর্মী ব্যাবস্থাপক নন্দীতা রাণী পালে সাথে দেখা করতে বলে।  ৮ জুন শনিবার ব্যাবস্থাপকের সাথে দেখা করলে শাখা ব্যাবস্থাপক প্রতি এক লাক্ষে ২ হাজার টাকা করে ঘুষ দিতে হবে মর্মে জানায়। অন্যথায় ঋণ আবেদ মঞ্জুর করিবেন না বলে জানান। এবং কি ঋণ গ্রহনের উৎকোচ প্রদান না করায় একাধিক সদস্যকে সংস্থাটির ওই শাখা থেকে বের করে দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আরডিআরএস বাংলাদেশের লোহাগাড়া শাখা ব্যাবস্থাপক নন্দীতা রাণী পালের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন অভিযোগকারী ও তিনার মায়ের নামে ঋণ রয়েছে তারা ঠিক মত ঋণ পরিশোধ না করায়। আমারা নতুন ঋণ গ্রহনের আবেদন মঞ্জুর করিনি তাই তিনি আমার নামে এমন একটি মিথ্যা অভিযোগ করেছেন । অভিযোগ গ্রহনকারী বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রধান কার্যালয়ের কর্মকর্তা সাবরিনা জানান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া শাখার ব্যাবস্থাপকের বিরুদ্ধে একটি অভিাযোগ এসেছে অফিসে। অভিাযোগটি পেয়েছি অফিসিয়ালি ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com