1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বিষখালী নদীতে চলছে প্রশাসনের টহল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বিষখালী নদীতে চলছে প্রশাসনের টহল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ

মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটার বরগুনা প্রতিনিধি : ইলিশের উৎপাদন বাড়াতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে টহল জোরদার করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। আইনশৃঙ্খলারক্ষা বাহিনী ও মৎস্য বিভাগের কঠোর নজরদারির মধ্যেই মা ইলিশ সংরক্ষণে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মৌসুম সফল করতে রোববার (১৩ অক্টোবর) ভোর থেকে স্পিডবোট নিয়ে চষে বেড়ায় প্রশাসন।

অভিযানের দ্বিতীয় দিন জাল-জেলে শূন্য ছিল পাথরঘাটার বিষখালী নদী। মাছঘাটগুলোতেও নীরবতা। উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এ সময় শুধু ইলিশ আহরণই নয়, ক্রয়, বিক্রয়, মজুত ও পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে।

জেলেরা বলছেন, মা ইলিশ রক্ষায় তারা এ নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবেন। নৌকা-জাল সব তুলে রাখা শেষ। এ ২২ দিন তারা মাছ শিকারে যাচ্ছেন না। তবে সরকারের কাছে দাবি, তাদের যাতে চাল-ডাল দেয়া হয়। অভিযান সফল করতে নির্বিঘ্নে কাজ করছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ।

কাকচিড়া নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, তাদের ০৯ জন অফিসার ও ফোর্স মোতায়েন আছে। এ ২২ দিন এসব ফোর্স বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান চলবে। এদিকে, নিষেধাজ্ঞা চলাকালে শত শত জেলে কর্মহীন হয়ে পড়ায় সরকারি সহায়তা ঠিকমতো পাওয়ার দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com