1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আড়াইহাজারে একসাথে একাধিক উন্নয়নের শুভ উদ্বোধনে এমপি নজরুল ইসলাম আজাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

আড়াইহাজারে একসাথে একাধিক উন্নয়নের শুভ উদ্বোধনে এমপি নজরুল ইসলাম আজাদ

reporter শাহিদা আক্তার
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

আড়াইহাজারে এমপির উদ্যোগে ১৬৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ৬৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন ১৬৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের উদ্যোগে ১ কোটি ৬৫ লক্ষ টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও এলজিইডি আড়াইহাজার নারায়নগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮ ই জুলাই, ২০২৬ ইং তারিখে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ-২ ( আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী -এলজিইডি – আড়াইহাজার,নারায়নগনঞ্জ মোঃ সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মন্ডল।

সভাপতিত্বে ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহ সভাপতি লায়ন কাজী ফৌজিয়া ইয়াছমিন পপি, সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলা বিএনপি মোঃ জুয়েল আহমেদ জুয়েল, আবদুল মালেক আড়াইহাজার থানা বিএনপির জয়েন সেক্রেটারি সহ আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ, মসজিদ কমিটির সভাপতিগন মসজিদের ইমামগন ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ১৬৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগনের মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের জন্য প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ১ লক্ষ টাকার চেক অনুদান বাবদ প্রদান করা হয়েছে। মোট ১ কোটি ৬৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ এমপি সাহেব এই সর্ব প্রথম একসাথে এত গুলো ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ টাকা চেক হিসাবে অনুদান প্রদান করেছেন।মাত্র ৫ মাসে এমপি সাহেবের এক সাথে অধিক উন্নয়ন কাজে সন্তুষ্ট প্রকাশ করছেন এলাকাবাসী। সেই সাথে জনমনে আনন্দ বিরাজ করছে।

উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান গুলো হল মসজিদ, মন্দির, কবরস্থান, মাদ্রাসা সহ মোট ১৬৫ টি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য এ্যানুয়াল ডেভেলপমেন্ট ফান্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি( এডিপি) উপজেলা পরিষদের বরাদ্দ খাত ২০২৬ -২০২৭ অর্থ বছরের অনুদান বিতরন করা হয়েছে।

একই দিনে পুরিন্দা আড়াইহাজার রাস্তার শুভ উদ্বোধন করেন এমপি নজরুল ইসলাম আজাদ। আড়াইহাজার উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন রাস্তাটি প্রায় সাড়ে এগার কিলোমিটার যার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকা। রাস্তাটি দীর্ঘদিন ভাঙ্গা ও কর্দমাক্ত ছিল। এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের উদ্যোগে রাস্তাটির পুনঃনির্মান কাজ সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী যাতায়াত ব্যবস্থায় দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হয়েছে। তাই এলাকাবাসী এমপি সাহেবের উন্নয়ন কাজে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজার পুরিন্দা সড়কের দুই পাশে সাড়ি বদ্ধ ভাবে বিভিন্ন ফলের বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ। এসময় তিনি পাঁচবাড়িয়া খন্দকার মোহাম্মদ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দদের অংশ গ্রহণের মাধ্যমে বৃক্ষ রোপন করেন। এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করে পাচঁবাড়ীয়া কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পনিরুজ্জামান, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। পাঁচবাড়িয়া স্কুল মাঠটি অরক্ষিত ও জলাবদ্ধতা নিরসনে ভবিষ্যতে এমপি সাহেব স্কুল ও মাঠের উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন।

একই দিনে পাচগাঁও কামরানির চর বাজার এলাকায় ব্রীজ কালভার্টের শুভ উদ্বোধন করেন এমপি নজরুল ইসলাম আজাদ। ব্রীজ কালভার্টের নির্মানের ফলে এলাকাবাসীর যাতায়াতে ব্যাপক উন্নয়নের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ঐ এলাকার স্হানীয় জনগন।

তারপর এমপি নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলা অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করেন।আড়াইহাজার উপজেলা অডিটোরিয়াম দীর্ঘদিন যাবৎ ব্যবহারঅযোগ্য ও জরাজীর্ণ অবস্থায় ছিল। এমপি ও ইউএনও আসাদুর রহমানের সুদৃষ্টিতে আড়াইহাজার উপজেলা অডিটোরিয়াম এখন বর্নীল ও আধুনিকতার ছোয়ায় নতুন রূপ বৈচিত্র্য ধারন করেছে। আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে সিসি ক্যামেরা, এসি, সহ অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে। ফলে অডিটোরিয়াম টি এখন ব্যবহার যোগ্য হয়েছে। উপজেলা প্রশাসন যে কোন ধরনের অনুষ্ঠান এখন সহজেই মনোরম পরিবেশে করতে পারবে। এসি থাকার ফলে অতিথিরা গরমের যন্ত্রণা থেকে সুরক্ষা পাবে।

পরবর্তীতে আড়াইহাজার উপজেলায় দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিগত সময়ে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি গ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন,গৃহ নির্মাণ মন্ঞ্জুরি,শুকনো ও অন্যান্য খাবারএবং ত্রান চাল বিতরন করা হয়েছে।
ত্রাণসামগ্রী গুলো হল ৬২ জনের মাঝে প্রতি জনকে ৯ ফুটের ২ বান্ডেল ঢেউ টিন, গৃহ নির্মান মন্ঞ্জুরি বাবদ ৬২ জনের মাঝে প্রতিজনকে ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ২০০০ জন দুঃস্ত অসহায় ব্যক্তিদের মাঝে প্রতিজনকে ৩০ কেজি চাল বিতরন করা হয়েছে। ২৫০ জনের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। ১৮ ই জুলাই ২০২৬ ইং তারিখে রোজ শনিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা বিভাগ আড়াই হাজার নারায়ণগঞ্জের আয়োজনে আড়াই হাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে। দুঃস্থ অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরনী অনুষ্ঠান বাস্তবায়নে ছিল দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়।

নজরুল ইসলাম আজাদ এমপি আড়াই হাজার বাসীকে উপলক্ষ করে বলেন, উন্নয়নের ধারা বজায় রেখে চোর, ডাকাত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করে আড়াইহাজারের সকল জনগনকে নিয়ে উন্নত ও প্রগতিশীল আড়াইহাজার গড়তে বিভিন্ন খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে ও থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com