1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৩০০ কোটির ক্লাব পার করেছে 'আদিপুরুষ' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

৩০০ কোটির ক্লাব পার করেছে ‘আদিপুরুষ’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

গত ১৬ জুন মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। মুক্তির দিন থেকেই বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি। বক্স অফিসে আয়ের বিচারে কোন স্থানে দাঁড়িয়ে এ সিনেমার নায়ক-নায়িকা প্রভাস, কৃতী শ্যানন তা নিয়ে এখন আলোচনা চলছে।

এরই মধ্যে মুক্তির পর প্রথম সপ্তাহ পার করেছে আদি পুরুষ। একাধিক ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, এ সিনেমা প্রথম তিন দিনের শেষে ১২৯ কোটি রুপি ব্যবসা করেছে ভারতে। রবিবার ‘আদিপুরুষ’ সিনেমার আয়ের পরিমাণ ভারতজুড়ে ৬৫ কোটি রুপি।

এর আগে সিনেমার নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় প্রথম দুই দিনের বক্স অফিস আয়ের পরিমাণ ঘোষণা করেন। বিশ্বজুড়ে এ সিনেমা প্রথম দুই দিনে ২৪০ কোটি রুপি ব্যবসা করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে এ সিনেমা ১৪০ কোটি আয় করে এবং দ্বিতীয় দিনে সেই পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটিতে। অর্থাৎ প্রথম সপ্তাহান্তের শেষে বিশ্বজুড়ে ৩০০ কোটি পার করে ফেলেছে সিনেমার ব্যবসা।

এদিকে এ সিনেমার নির্দিষ্ট কিছু সংলাপ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। একাধিক সমালোচনা, ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছে সিনেমার ভিএফএক্সও। বিপুল সমালোচনার মুখে সিনেমার পরিচালক ও সংলাপ রচয়িতা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত সংলাপে মানুষের আবেগ আহত হয়েছে, সেগুলো বদলে নতুন করে লেখা হবে। এ বিষয়ে বিস্তারিত একটি বিবৃতি প্রকাশ করেন সিনেমার সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির।

সিনেমার ভিএফএক্সও সমালোচনা ডেকে এনেছে। গত বছর ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম ঝলক মুক্তির পরও সমালোচনার ঝড় ওঠে। এরপর সিনেমার কাজ স্থগিত রাখা হয়, মুক্তি পিছিয়ে দেওয়া হয়। দর্শকের কথা মাথায় রেখে ভিএফএক্স বদলানো হয় বলেও জানানো হয় নির্মাতাদের পক্ষ থেকে। কিন্তু সংশোধন সত্ত্বেও ট্রোলিংয়ের শিকার হয় সিনেমার ভিস্যুয়াল এফেক্টস। প্রভাস, কৃতী শ্যানন অভিনীত সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান, সানি সিংহ, দেবদত্ত নাগও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com