1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও ইউএনও-র কাছে স্মারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারাদেশে আজ এসএসসি পরীক্ষাার ফলাফল ঘোষণা, লক্ষ্মীপুরে পাশের হার ৬৩.৯১ শতাংশ এসএসসি পরীক্ষা ২০২৬ বরিশাল বিভাগের পাঁচ স্কুলের কোন পরীক্ষার্থী পাশ করেনি চান্দিনা পৌরসভা মেয়র পদপ্রার্থী নাইমুল হক ভূঁইয়ার পক্ষে শতাধিক মোটরসাইকেলের শোডাউন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কালাইয়ের নবাগত ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে গণ ও যুব অধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় তীব্র অবনতি: পাসের হার সর্বনিম্ন চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে বাগমারায় এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও ইউএনও-র কাছে স্মারকলিপি প্রদান

reporter ​ফারুক হোসেন, হালুয়াঘাট (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট (রবিবার) ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আন্দোলনকারীরা হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

​স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “আপনাদের দাবিগুলোর বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব স্বপন পাল। এছাড়াও কারিতাস (CMLRP-II) প্রকল্প, গণ-স্বাক্ষরতা অভিযান, আইপিডিএস, হালুয়াঘাট ওয়াইএমসিএ, গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু), বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (BCSM), সিমবায়োসিস বাংলাদেশসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com