1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সৈয়দপুর উপজেলা প্রশাসনের জুলাইয়ের চেতনায় শ্রদ্ধা,স্মরণ ও অঙ্গীকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

সৈয়দপুর উপজেলা প্রশাসনের জুলাইয়ের চেতনায় শ্রদ্ধা,স্মরণ ও অঙ্গীকার

– শহিদ সাজ্জাদের কবরে পুষ্পস্তবক,আলোচনা সভা,দোয়া,আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা কর্মসূচি

reporter রাজু আহমেদ, নীলফামারী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল শহরের হাতিখানা কবরস্থানে জুলাই শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া,আলোচনা সভা,জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী,সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা,হাসপাতাল,এতিমখানা ও সরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা,আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

সকালে শহরের হাতিখানা কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ সাজ্জাদ হোসেনের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে শহিদ সাজ্জাদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় বিএনপি,জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সুমিত কুমার আগরওয়ালা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন,শহিদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন,উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম,পৌর জামায়াতের আমির শরফুদ্দিন খান,সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিএনপির নেতা শওকত হায়াত শাহ,জাতীয় নাগরিক পার্টির পৌর আহ্বায়ক জাবেদ আত্তারী,সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য,জুলাই যোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা,চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com