1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নে জনসেবামূলক কর্মকাণ্ডে মানুষের আস্থা অর্জন করেছেন ইউপি সদস্য সিতাংশু কর্মকার। বর্তমানে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন। ইউনিয়নের নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করায় সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস বাড়ছে বলে জানান স্থানীয়রা। সেবাগ্রহীতাদের অভিযোগ ও প্রয়োজনের কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি মানুষের সন্তুষ্টিও তৈরি হয়েছে।
এ ছাড়া সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সালিশ-বৈঠকে অংশ নেওয়া এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব মানুষের পাশে থাকা। সিতাংশু কর্মকার নাগরিকদের প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করায় তাঁর প্রতি মানুষের আস্থা বেড়েছে।

সিতাংশু কর্মকার বলেন, “জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করাই আমার দায়িত্ব। ইউনিয়নের সাধারণ মানুষ যেন সরকারি সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার কাজের অনুপ্রেরণা।”
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একইভাবে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com