1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানী,সিলেট
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা ও প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও থামছে না ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের চেষ্টা। এবার ইজারাবহির্ভূত এলাকায় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করেছে উপজেলা টাস্কফোর্স। অভিযানের সময় আটক করা হয়েছে দুইজনকে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ এলাকায় ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি এবং কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুর হাসান বিজয়সহ পুলিশের সদস্যরা অংশ নেন।

প্রশাসনের অভিযানে উঠে আসে, ইজারার আওতাবহির্ভূত এলাকায় বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল বিপুলসংখ্যক বারকী নৌকা। অভিযানকারীরা ৭০টি নৌকা জব্দ করে সেগুলো ঘটনাস্থলেই ভেঙে দেন, যাতে পরবর্তীতে এসব নৌকা ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা না যায়।

এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজনের বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, ধলাই নদীর ইজারাবহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com