1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ-জনসচেতনতায় নলডাঙ্গায় ওসি মনোয়ার জাহানের হ্যান্ডবিল বিতরণ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভা রংপুর রেজিস্ট্রি অফিসে বালাম বই থেকে জমির দাগ নম্বর পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি নরসিংপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকদের কোটি টাকা লুটপাট ও আত্মসাতের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী বহুল প্রতীক্ষিত কাচপুর-ভোলা ফেরী সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন  ফটিকছড়ি র লম্বাবিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ৪২ বিজিবি কর্তৃক বিরল ও হরিপুর মাদক বাইসাইক্যাল উদ্ধার সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি

reporter মোঃ আবু রায়হান কলারোয়া উপজেলা
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক সেলিম খান ও তার সহধর্মীনি আছমা খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক সহকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সাংবাদিক সেলিম খান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি নিউজ অব বাংলা টিভির পরিচালক এবং ঢাকার ডাক-এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া উপজেলা শাখার সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কাজলসহ কমিটির সকল সদস্য।

এছাড়া জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ আবু রায়হান ও নিউজ অব বাংলা টিভির ভাইস চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সাংবাদিক সেলিম খানের দ্রুত সুস্থতা কামনা করে কলারোয়া উপজেলা তথা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিক সেলিম খান যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর কর্মস্থলে ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com