1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সবুজ ভবিষ্যৎ গড়তে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার  নদীতে ডুবে এক যুবকের মৃত্যু ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা 

সবুজ ভবিষ্যৎ গড়তে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

reporter সোহাদ হোসেন প্রান্ত ,
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

‘পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি; পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, সবুজ ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণও করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম এবং যুগ্ম আহ্বায়ক মো. আকরাম হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. শরিফ হোসেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে, তেমনি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের পথও আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com