1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

শেরপুরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুরে 
calendar প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহরের চকপাঠক এলাকার রাশেদুল হোসেন ডিয়ারের মার্কেটে ‘চকপাঠক বায়তুন নূর কল্যাণ সমাজ’-এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে চকপাঠক মসজিদের ইমাম মুফতি খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে ভরিয়ে দাও এবং দেশবাসীকে ন্যায় ও ঐক্যের পথে পরিচালিত করো। একই সঙ্গে তুমি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত দান করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল হাসান মুকুল, সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার, বায়তুন নূর জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট মুখলেসুর রহমান জীবন,
সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ভুট্টু, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, প্রিন্সিপাল হেলাল, শিক্ষক আজহার বিএসসি, মুক্তিযোদ্ধা মনসুর আলী, উপদেষ্টা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com