1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দৈনিক ঘোষণার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ হিসেবে প্রাথমিক মনোনয়ন পেলেন শায়েক আহমেদ প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সম্মেলিত উদ্যোগ নিচ্ছে সরকার প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে ধংসের কবলে ঐতিহ্যবাহী দাওকান্দি হাট, অবৈধ স্থাপনায় রাজস্ব হারাচ্ছে সরকার!

শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় কয়েকজন তরুণের বিরুদ্ধে ব্যাট দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমন (৩২)। হাবিবুর শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।
শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। এর আগে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কয়েকজন তরুণ দিঘারপাড় এলাকার চালকলে হাবিবুরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি তাঁর স্বজন মো. কামরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি রোববার সকালে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত হাবিবুর রহমানের লাশ শেরপুরের বাড়িতে আনা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকায় হাবিবুর রহমানের বাবার মালিকানাধীন চালকলে কয়েকজন তরুণ ক্রিকেট খেলতে যায়। এ সময় হাবিবুর তাঁদের চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় নাজমুল ইসলামসহ কয়েকজন তরুণ তাঁকে (হাবিবুর) ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তাঁর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানী ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম রোববার সকালে বলেন, স্বজনদের মাধ্যমে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। হাবিবুরকে মারধরের ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com