1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শিবালয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি

শিবালয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

​সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বেলা পৌনে ১২টায় আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

​এ সময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষক দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

​অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com