1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
 রামুতে 'নূর ডেন্টাল পয়েন্ট' নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

 রামুতে ‘নূর ডেন্টাল পয়েন্ট’ নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ

reporter নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

ক্সবাজারের রামু উপজেলায় লাইসেন্স ও বৈধ ডিগ্রি ছাড়া ডেন্টাল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। রামুর চৌহানী স্কুল জামে মসজিদের পূর্ব পাশে, আওনাত শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত “নূর ডেন্টাল পয়েন্ট”*এ BDS ডিগ্রি ছাড়াই সকল ধরনের দন্তচিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসক হিসেবে নাম রয়েছে ডেন্টিস্ট নূর আহমদ (নূর)। তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ আছে BSc (Dental)
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এর নিয়ম অনুযায়ী, দন্তচিকিৎসা দেওয়ার জন্য *BDS ডিগ্রি এবং BMDC-এর বৈধ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। BSc (Dental) বা ডেন্টাল টেকনিশিয়ানরা শুধুমাত্র দাঁত তৈরি ও ল্যাবের কাজ করতে পারেন। তারা রোগী দেখা, প্রেসক্রিপশন লেখা, রুট ক্যানাল, স্কেলিং, দাঁত তোলা বা কোনো সার্জারি করতে পারেন না।

এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের আহমেদ বলেন, “বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে কেউ দন্তচিকিৎসক হিসেবে রোগী দেখতে পারেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

স্থানীয়রা জানান, কম খরচের কথা বলে অনেকেই এই ক্লিনিকে যাচ্ছেন। কিন্তু চিকিৎসকের বৈধতা নিয়ে সন্দেহ থাকায় তারা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মনসুর আলম মুন্না বলেন, “শহর থেকে গ্রাম পর্যন্ত ভুয়া ক্লিনিক গড়ে উঠেছে। প্রশাসনকে দ্রুত অভিযান চালিয়ে এসব বন্ধ করতে হবে।”জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহিন বলেন, “BDS ছাড়া কেউ চিকিৎসা দিতে পারে না। স্বাস্থ্য বিভাগের উচিত রামুসহ পুরো জেলায় জরুরি অভিযান পরিচালনা করা।”জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com