1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজৈরে সরকারি খাল দখল করে বালু ভরাটের অভিযোগ, স্থাপনা নির্মাণের প্রস্তুতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

রাজৈরে সরকারি খাল দখল করে বালু ভরাটের অভিযোগ, স্থাপনা নির্মাণের প্রস্তুতি

reporter ‎মোঃ রেজাউল করিম ‎মাদারীপুর
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

‎মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সিদ্ধেশ্বর মন্ডলের মোড় এলাকায় সরকারি খাল দখল করে বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রবাসীর বিরুদ্ধে। খাল ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধেশ্বর মন্ডলের মোড় এলাকায় প্রবাসী মিন্টু শেখের জমির পাশ দিয়ে একটি সরকারি খাল রয়েছে। সম্প্রতি ওই খালে বালু ফেলে ভরাটের কাজ শুরু করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে ধীরে ধীরে খালের একটি অংশ ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিন্টু শেখ বর্তমানে প্রবাসে থাকায় তার অনুপস্থিতিতে কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি খাল ভরাটের কাজে সহযোগিতা করছেন। এ কাজে আব্দুল লতিফ শেখ, মেজবাউল শেখ, মাতু শেখ, আতা শেখ, মামুন শেখ ও জাকির শেখ জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
‎স্থানীয়দের দাবি, সরকারি খালটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনসহ এলাকার বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খালটি এভাবে ভরাট করে দখল করা হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে খালের অস্তিত্বও ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
‎একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “এভাবে খাল ভরাট চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই সরকারি খালটির অস্তিত্ব হারিয়ে যাবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
‎তারা অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খালের সীমানা নির্ধারণ, অবৈধ বালু ভরাট বন্ধ এবং ইতোমধ্যে ভরাট করা অংশ পুনরায় খনন করে খালটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই করে সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com