1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজনগরে কবরস্থানে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও পুরস্কার বিতরণী মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য ১৭ বছরের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় কলতাসুতী-মরিচ কাটা ধ্বংসের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই অটো ফাইন সিস্টেম, থাকছে ১,৪২৭ ক্যামেরার নজরদারি লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে হত্যার হুমকি-লুট, উপার্জন বন্ধে অসহায় ব্যবসায়ী শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে হতাহত, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস হিজলা উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপ্রস্তাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন  করেন  স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনগরে কবরস্থানে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

reporter রাজনগর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন ও সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ ফজর মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার বাইতুননূর জামে মসজিদ সংলগ্ন বিশাল কবরস্থানে বিভিন্ন প্রজাতির ফলদ ও ছায়াদার গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহ.) তাঁর জীবদ্দশায় মানুষের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তার পাশে, ছড়ার তীরে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফলদ ও ছায়াদার বৃক্ষ রোপণ করতেন। তাঁর উদ্দেশ্য ছিল—এসব গাছ থেকে মানুষ, পাখি-পশুসহ সৃষ্টির বিভিন্ন প্রাণী উপকৃত হবে এবং দীর্ঘদিন এর সুফল অব্যাহত থাকবে।

তাঁর সেই কল্যাণময় উদ্যোগকে সদকায়ে জারিয়ার ধারাবাহিকতায় এগিয়ে নিতে বর্তমানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

ফাউন্ডেশনের সদস্যরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কার্যকর মাধ্যম নয়; মানুষের উপকারের নিয়তে একটি গাছ রোপণ করাও মহৎ আমল। একটি গাছ যতদিন মানুষ, পাখি-পশু কিংবা অন্য কোনো সৃষ্টির উপকারে আসবে, ততদিন এর মাধ্যমে সওয়াবের আশা করা যায়। তাই প্রত্যেকের উচিত বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, রাস্তার পাশে এবং জনসাধারণের উপকার হয়—এমন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

ফাউন্ডেশনের আহ্বান—“আসুন, একটি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, মানুষের উপকার করি এবং সদকায়ে জারিয়ার অংশীদার হই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com