1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আত্রাইতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে হামলার শিকার। ৩ জনের কারাদণ্ড ও জরিমানা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি!

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

reporter মোঃকামরুল হাসান, সোনারগাঁও
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

২০২১ সালে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আল্লামা মামুনুল হক কে পরিকল্পিতভাবে হত্যার চক্রান্ত নস্যাৎকারী সাহসী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো, দীর্ঘদিন জেল-জুলুম ও হয়রানির শিকার মাজলুমদের সম্মানে এবং শহীদ মাওলানা ইকবাল (রহ.) এর স্মরণে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, “স্বৈরাচার আওয়ামী সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে নীল নকশা করেছিল, সেই নীল নকশায় তারা নিজেরাই ফেঁসে যায়। তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করে। ২৪ ঘন্টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িঘর ফেলে পালাতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নেয় ফ্যাসিবাদি সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। ২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে।”

এসময় তিনি রয়েল রিসোর্টের ঘটনায় মিথ্যা মামলায় মাওলানা ইকবাল হোসেনের গ্রেফতার, কারাবরণ ও নির্মম হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, “মাওলানা ইকবাল হোসেনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব, বিকেএম, মুফতি মোহাম্মদ উল্লাহ এমপি, সংসদ সদস্য, ময়মনসিংহ-২
, অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ , মাওলানা মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখা

এছাড়াও খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দসহ জেল-জুলুমের শিকার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com