1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত,ইমপ্রেস টেলিফিল্ম ‘মন যে বোঝে না’ ছবিটি ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত,ইমপ্রেস টেলিফিল্ম ‘মন যে বোঝে না’ ছবিটি ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে

reporter বিনোদন সংবাদ
calendar প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় মোসাঃ আয়শা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ৭ নভেম্বর ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে।
চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছেন তমা মির্জা, আরিফিন শুভ, তারিক আনাম খান, মনিরা মিঠু, হাসান মাসুদ, রেহানা জনি, কাবিলা (হুমায়ুন কবির)।
দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা মোসাঃ আয়শা সিদ্দিকা। প্রযোজক ফরিদুর রেজা সাগর। এটি একটি নিটোল পারিবারিক আবহের সাথে এক গভীর রোমান্টিক অনুভূতির মিশ্রণে তৈরি কাহিনী।
দর্শকদের জন্য একটি আবেগপূর্ণ, পারিবারিক বন্ধন এবং হৃদয়ের কথা বলা এই গল্পটি হতে যাচ্ছে এই বছরের অন্যতম আকর্ষণীয় চলচ্চিত্র। ‘মন যে বোঝে না’ – এই নামের মাঝেই লুকিয়ে আছে গভীর এক অনুভূতি, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে ছাড়পত্র দিয়েছে। আরও বিস্তারিত খবর এবং ট্রেলার প্রকাশের জন্য চোখ রাখুন!

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com