1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মৃত্যুফাঁদে হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আতঙ্কে ভূতুড়ে পরিবেশ, শঙ্কায় এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

মৃত্যুফাঁদে হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আতঙ্কে ভূতুড়ে পরিবেশ, শঙ্কায় এলাকাবাসী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ‘বাহর বাড়ি’ সংলগ্ন সড়কটি এখন স্থানীয় হাজারো মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওই এলাকায় সাপের কামড়ে একজনের মৃত্যুর এবং আরও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জমা পানি ও আবর্জনায় সাপের উপদ্রব
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি সড়কটিতে কিছু সংস্কারকাজ করা হলেও দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কার্যকর সমাধান হয়নি। ফলে সড়ক ও বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে পানি জমে থাকছে। জমে থাকা পানি, ঝোপঝাড় ও আবর্জনার কারণে এলাকাটি সাপের বিচরণ ও আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অন্ধকারে পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, “দিনের বেলাতেই ভয় লাগে। আর রাতে আলো না থাকায় মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। এটা এখন আর স্বাভাবিক রাস্তা নেই, সাপের উপদ্রব বেড়ে গেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, এলাকায় তোলপাড় সম্প্রতি সড়কটির বেহাল অবস্থা ও সাপের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে সড়কের আশপাশের জমা পানি, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র ফুটে ওঠে। স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রতিদিন শত শত শিক্ষার্থী এই পথ দিয়ে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। সাপের উপদ্রব ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এলাকাবাসীর ৩ দফা জরুরি দাবি পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর দাবি— ১. ঝোপঝাড় ও আবর্জনা অপসারণ: বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কের আশপাশের জমা পানি, ঝোপঝাড় এবং আবর্জনা দ্রুত পরিষ্কার করতে হবে। ২. ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করা: অচল ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। ৩. সড়কবাতি স্থাপন: রাতের যাতায়াত নিরাপদ করতে দ্রুত পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করতে হবে।
এলাকাবাসীর দাবি, আর কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই হোগলাকান্দি বিদ্যালয় সংলগ্ন এই ঝুঁকিপূর্ণ সড়কটির পরিবেশ নিরাপদ করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com