1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানবিক সেবায় আস্থার নাম ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত), আজ তাঁর শুভ জন্মদিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দৈনিক ঘোষণার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ হিসেবে প্রাথমিক মনোনয়ন পেলেন শায়েক আহমেদ প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সম্মেলিত উদ্যোগ নিচ্ছে সরকার প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে ধংসের কবলে ঐতিহ্যবাহী দাওকান্দি হাট, অবৈধ স্থাপনায় রাজস্ব হারাচ্ছে সরকার!

মানবিক সেবায় আস্থার নাম ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত), আজ তাঁর শুভ জন্মদিন

reporter মোঃ শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ

মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও রোগীবান্ধব আচরণের জন্য পরিচিত নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত)-এর আজ শুভ জন্মদিন। দিনটি উপলক্ষে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও অসংখ্য রোগী আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত) এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে এমডি (নিউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তিনি একজন কনসালটেন্ট নিউরোলজিস্ট হিসেবে মেডিসিন, ডায়াবেটিস, মাথাব্যথা, বাত-ব্যথা, মৃগী ও প্যারালাইসিসসহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসাসেবার প্রতি নিষ্ঠা তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। কর্মক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্যও তিনি সমাদৃত।
ব্যক্তিগতভাবে একটি হাসপাতালে দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতায় তাঁকে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে দেখেছি, যিনি সবসময় রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আন্তরিক ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিঃসন্দেহে নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুকরণীয়।
শুভ জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করার তাওফিক কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁর জীবন ও কর্মে বরকত দান করুন এবং তাঁকে দেশ ও মানুষের সেবায় আরও সফলতা অর্জনের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com