1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাজরা’ পোকার আক্রমণে কুলাউড়ায় কৃষকের স্বপ্নভঙ্গ – কোটি টাকার ক্ষতির আশঙ্কা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

মাজরা’ পোকার আক্রমণে কুলাউড়ায় কৃষকের স্বপ্নভঙ্গ – কোটি টাকার ক্ষতির আশঙ্কা

reporter জামাল হোসেন তারেক, কুলাউড়া উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১:১৩ অপরাহ্ণ

পাকা ধানের হাসি ফোটার আগেই ‘মাজরা’ নামের এক পোকা কুলাউড়ার কৃষকদের মুখে এনেছে হতাশা। একরের পর একর জমি ধূসর হয়ে যাচ্ছে চোখের সামনে, অথচ সহায়তার হাত বাড়াচ্ছে না কেউ!

চলতি আমন মৌসুমে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃষকরা ব্রি ধান-৫১, বিআর-২২সহ বিভিন্ন জাতের ধান রোপণ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছিল। কিন্তু ধান কাটার আগমুহূর্তে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাজরা পোকার আক্রমণে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে—কৃষকের পরিশ্রম যেন চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভুকশিমইল, জয়চণ্ডি, টিলাগাঁও ও রাউৎগাঁও ইউনিয়নের বহু মাঠে মাজরা পোকার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। শুধু মাজরা নয়, অন্যান্য পোকামাকড়ও আক্রমণ করেছে ধানের গাছ।

ভুকশিমইলের কৃষক আব্দুল হক বলেন, “আমরা নিজেরা চেষ্টা করছি, বিভিন্ন ওষুধ ব্যবহার করছি, কিন্তু তাতে কাজ হচ্ছে না। কৃষি অফিস থেকে কেউ আসছে না। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের ধান একটাও ঘরে তোলা যাবে না।”

রাউৎগাঁওয়ের কৃষক মছব্বির আলী বলেন, “কিছুদিন পর ধান কাটার সময়। কিন্তু পোকার কারণে গাছ শুকিয়ে যাচ্ছে। আমরা নিজের টাকায় ওষুধ কিনে দিচ্ছি, কিন্তু লাভ কিছুই হচ্ছে না। সরকার যদি এখন পাশে না দাঁড়ায়, আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।”
জয়চণ্ডির কৃষক লিটন মিয়া বলেন, “আমরা ছোট কৃষক। ঋণ করে চাষাবাদ করি। এই অবস্থা চলতে থাকলে ঋণ শোধ করা তো দূরের কথা, সংসার চালানোই কঠিন হয়ে যাবে।”

কৃষকদের অভিযোগ—কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখনো তেমন কোনো তৎপরতা দেখাননি। অনেক কৃষক এমনকি জানেনই না কোন ওষুধ কার্যকরভাবে কাজ করে, কিংবা কোন পদ্ধতিতে প্রয়োগ করতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, “ধানের পোকা ধরবেই, এটা স্বাভাবিক একটি বিষয়। আমরা যতটা পারছি নজর রাখছি, তবে জনবল সংকটের কারণে সব এলাকায় একসাথে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যেখানে ৪০ জন মাঠকর্মী থাকা প্রয়োজন, সেখানে মাত্র ১৪ জন রয়েছেন।

তবে স্থানীয় কৃষকরা বলছেন, জনবল সংকটের অজুহাত না দিয়ে ইউনিয়নভিত্তিক সভা বা প্রশিক্ষণ আয়োজন করে কৃষকদের সরাসরি সহায়তা দেওয়া যেতে পারে। এতে সমস্যার সমাধান ও সচেতনতা দুটোই বাড়ত।

কৃষকরা আশঙ্কা করছেন, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই মৌসুমে কুলাউড়ায় অন্তত কয়েক কোটি টাকার ধানের ক্ষতি হতে পারে।

মাজরা পোকার ভয়াবহ আক্রমণে যখন কৃষকের ঘরে ঘরে হতাশা, তখন এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ—সঠিক পরামর্শ, দ্রুত প্রতিকার, আর মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর উপস্থিতি।
কৃষকের ঘরে আবার হাসি ফোটাতে এখন সময়ই সবচেয়ে বড় হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com