1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভবানীপুর হাইস্কুলে মৃত প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৪ কোথাও ৬ মাস, কোথাও ৯ মাস পানি প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা পড়ার দাবি নিয়ে ফেসবুক পোস্ট, তদন্তে পুলিশ মির্জা ম্যানসনে বিস্ফোরণ: গ্যাস নাকি গাফিলতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

reporter স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার (১৪জুলাই) সকালে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার মোট ৩০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ জন আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং ২১ জন নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়।

জেলা প্রশাসন ও বিএআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় ৩০টি চেকের বিপরীতে ১কোটি ২০লাখ টাকার সহায়তা দেয়া হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসয় উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক আনিসুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ,।

জেলা প্রশাসক তার বক্তব্যে-সকলকে রাস্তা পারাপারের সময় দৈর্য ধারণ করে সতর্কতার সহিত পার হওয়ার আহবান জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বলেন, ‘ধনী-গরিব সবাই এই ক্ষতিপূরণ পেতে পারেন। কিন্তু অনেকেই না জানার কারণে এই সহায়তা থেকে বঞ্চিত হন। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটি পরিবার সাবলম্বী হওয়ার পথ পায়।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৯০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টি বোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com