1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৪ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৪

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল জলিল (২৮), মো. রফিকুল ইসলাম (৪৮), মো. জয়নাল আবেদিন (৩৮) ও মো. সাইফুল ইসলাম (৪০) নামে চারজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে এক মাস করে, একজনকে দুই মাস এবং অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। জব্দ করা গাঁজা আদালতের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। মাদকের বিষয়ে যেকোনো তথ্য দিয়ে জনগণ ডিএনসিকে সহযোগিতা করলে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ডিএনসির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com