1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোথাও ৬ মাস, কোথাও ৯ মাস পানি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কোথাও ৬ মাস, কোথাও ৯ মাস পানি

reporter আবদুল্লাহ আল বিন জুবায়ের
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাটি কাগজেকলমে প্রথম শ্রেণিভুক্ত। তবে এই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারকে ভুগতে হচ্ছে জলাবদ্ধতায়। এই গ্রামে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। আর ভারী বৃষ্টি হলে শোবারঘর, রান্নাঘর, গোসলখানা-শৌচাগারে উঠে যায় পানি। গ্রামটির কোথাও ৬ মাস, আবার কোথাও ৯ মাস পানিবন্দি থাকতে হয় বাসিন্দাদের।

দেখা গেছে, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দিয়ে চলে গেছে নির্মাণাধীন পাকা ড্রেন। ড্রেনে পানি জমে থাকলেও তা স্থির। নির্মাণাধীন ড্রেনের প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত দুর্গাপুর গ্রামের একাংশ। সেখানে আছে পাকা ও আধাপাকা অর্ধশতাধিক ঘরবাড়ি। বাসিন্দাদের চলাচলের জন্য রয়েছে আরসিসি ঢালাইয়ের পাকা সড়কটি ডুবে আছে। গ্রামের বাসিন্দাদের বাড়ির শোবারঘর, রান্নাঘর, শৌচাগার, গোসলখানা, গোয়ালঘরে থই থই পানি। হাঁটুপানি মাড়িয়ে চলাচল করছে নানা বয়সী মানুষ। কেউ ঘরের পানি সেঁচে বাইরে ফেলছেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চুলা জ্বলেনি কারও।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা সময়মতো পৌরকর পরিশোধ করে আসছেন। তবে গত ২০ বছরেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেননি পৌর কর্তৃপক্ষ। বছরের ৬-৯ মাস হাঁটুপানি জমে থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com