1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১দলীয় জোটের গণমিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১দলীয় জোটের গণমিছিল

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) ১১দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলটি নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর, আব্দুল করিম ।সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে হেলমেট বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে অন্যথায় এর পরিনাম ভালো হনে না। বিদ্যুতের ভুতুড়ে মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওঃ কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক
এডভোকেট এটিএম মাহাবুব উল আলম,জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল,জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হক আকন্দ,ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন,মাহবুবুল হাসান শামীম
যুব বিভাগ ময়মনসিংহ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী,মহানগর ছাত্র শিবিরের সভাপতি জাকির হোসেন,ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুঈন খান,জাতীয় যুবশক্তি(এনসিপি)ময়মনসিহের আহবায়ক ফয়সাল ফারনিম, ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহবায়ক মোঃ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com