1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভেড়ামারায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ কাশিমপুরে ভূমি জরিপে প্লটপ্রতি ৫-৬ লাখ টাকা দাবির অভিযোগ বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেপ্তার

reporter আব্দুল হাকিম সুমন
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন,” “মাদক ছাড়ুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান, এ শ্লোগান সামনে রেখে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) এস এম কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মো. সাফিন আহমেদ সোহাগ (৩৫) এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় তাকে রাত ৭টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাফিন আহমেদ সোহাগ পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক চুন্নু।

এ ঘটনায় ভেড়ামারা থানায় ৩ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-০৪ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com