1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক বিপ্লব দে, সদস্য সচিব সাইফুল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধে, ইজারা প্রদান চালুর দাবি। সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter মোঃ রিপন শেখ
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের নুরুলগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুর রহমান ও এলাকাবাসীর সহযোগিতায় শেখের রনির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রনির স্ত্রী আসমা (৩০) এবং নুরুলগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে দুলাল সরদার (৪৩)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহাবুর রহমান মামলার ১ নম্বর সাক্ষী হন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি আসমা চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন বদ্দারহাট আবাসিক (অংশপাড়া) এলাকার মো. সোলতান হোসেনের মেয়ে এবং শেখের রনির স্ত্রী।
ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, নুরুলগঞ্জ গ্রামে ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে আসে এবং উদ্ধার হওয়া ৯০০ পিস ইয়াবা জব্দ করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ তদন্তে নিশ্চিত করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com