1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা।বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন,আফজাল মিয়া,গণি মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা , নতুন লাইসেন্স প্রদান,পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর দাবি জানান। তারা আরো বলেন,এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকগণ দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম ঘাম দিয়ে যা উর্পাজন করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিক নির্বাহ করে আসছিলেন। বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে এই সকল গরীব শ্রমজীবি মানুষদের বিকল্প কোন কর্ম সংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতায় আগামী লাগাতার কঠোর কর্মসূচীর হুশিয়ারী ও উচ্চারন করেন শ্রমিক নেতারা। পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে গেলে পৌর প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহন করেননি বলে দাবী নেতাদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com