1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর

reporter মো সালমান রহমান
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকনগর ইউনিয়নের ছোবান্দি মাদবরকান্দি ৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলো কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন সাবেক ইউপি সদস্য শিল্পী আক্তারের ছেলে মো. জাহিদ মাদবর। কয়েকজনের সহযোগিতা নিয়ে তিনি নিজ অর্থায়নে সড়কটির সংস্কারকাজ শুরু করেছেন। এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে নিজের সামর্থ্য অনুযায়ী তিনি এ উদ্যোগ নিয়েছেন।
এর আগে একই এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মো. জামাল শিকদারের অর্থায়নে সড়কের একটি অংশ চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থায়ীভাবে সড়কের দুর্ভোগ নিরসনে এখনো প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইঈ মোহাম্মদ আছলাম এমপি কিছুদিন আগে সড়কটি ইটের সলিং করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত সেই কাজ বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা রয়েছে।
স্থানীয়দের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও ইটের সলিংয়ের কাজ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন হাজার হাজার মানুষ।
এদিকে নিজের সামর্থ্যের মধ্যে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় জাহিদ মাদবরের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, বয়সে বা পদে বড় না হলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, জাহিদ মাদবরের এই উদ্যোগকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com