1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭ বিসিএস ব্যাচ: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন

‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ

reporter ‎মোহাম্মদ জোবায়ের হোসেন
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশনের কাজের কারণে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম এবং নতুন সংযোগের আবেদন সাময়িকভাবে বন্ধ থাকবে।
‎শনিবার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যার আপগ্রেডেশনের কারণে এ সময়ের মধ্যে সমিতির অফিস, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ কোনো মাধ্যমেই বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে না। একই সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহণও বন্ধ থাকবে।
‎তবে আগামী ৮ আগস্ট থেকে যথারীতি বিদ্যুৎ বিল আদায়, নতুন সংযোগের আবেদনসহ সমিতির সব কার্যক্রম পুনরায় চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
‎এ বিষয়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com