1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বিজয়নগরে এক রাতে ৪ গরু চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

বিজয়নগরে এক রাতে ৪ গরু চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

reporter জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরে কৃষকের গোয়াল থেকে এক রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামপুর, মুকুন্দপুর এলাকার বাসিন্দা মোঃ সামসু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু নিয়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সামসু মিয়া জানান, গরুগুলোই তার একমাত্র সম্বল ছিল। কৃষিকাজ ও দুধ বিক্রির উপর তার সংসার চলত। চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে, গরু উদ্ধারে হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। গরুর সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, সম্প্রতি বিজয়নগরসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। স্থানীয়রা রাতে পাহারা জোরদার করার দাবি জানিয়েছেন।যোগাযোগ: কেউ গরুগুলোর সন্ধান পেলে ০১৭৪৩-৯৭২৪৬৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com