1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি : ২৬৯) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার শহরের অভিজাত “ওয়েস্টার্ন রেস্টুরেন্ট” এর হলরুমে গত গত ১০ মার্চ। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশাহিদ আহমদ ও সহ-সভাপতি পিন্টু দেবনাথ এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ইফতার শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সদয় সম্মতি সাপেক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি কাজে ব্যস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, লেখক,গবেষক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ড.মোহাম্মদ আবু তাহের,বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যাংকার ও দাবাড়ু এড.মুশতাক আহমদ মম, শেখ বোরহান উদ্দিন সোসাইটির (বিআইএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব, সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, মৌলভীবাজার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র এর সহকারি পরিচালক মো: যোবায়ের আহম্মেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার ও বিশিষ্ট সমাজিক ব্যক্তিত্ব রোশন আহমদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.ইদ্রিস আলী, সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাধারণ সম্পাদক, নাট্য ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবি সিরাজুল ইসলাম সিরাজী, খেলাফত মজলিসের সহ-সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার, কবি ও লেখক আবদাল মাহবুব কোরেশী, হাওর রক্ষা আন্দোলন এর সদস্য সচিব এম খছরু চৌধুরী, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহন, এশিয়ান টিভি‘র মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজ, আরিয়ান তানিশা ফ্যাশন এর প্রপাইটার মো: জাহাঙ্গীর মিয়া, মৌলভীবাজার সদর ফাঁড়ি ইনচার্জ (সাব ইন্সপেক্টর) সরোজ দেব, লন্ডন প্রবাসী হেলাল আহমদ, এনটিভি ইউরোপ (রাজনগর) আক্তার হোসেন সাগর, মৌলভীবাজার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) এর সভাপতি আব্দুল কাইয়ুম, হাকিম জয়নাল আবেদীন, কমলগঞ্জ রির্পোটার্স ইউনিটি সভাপতি নির্মল সিংহ, সামাজিক ব্যক্তিত্ব ফখরুল ইসলাম, মানবাধিকারকর্মী আব্দুর রহমান রহমত, ব্যবসায়ী ফজর আলী, মেধাবী শিক্ষার্থী ও মানবাধিকারকর্মী তামান্না ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ, নাজমুন নাহার, দোয়া করেন- মাওলানা আফরোজ জ্জামান- ইফতারপূর্বে দেশ, জাতি এবং সমগ্র উম্মতে মুহাম্মদীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, মানবকল্যাণ এবং বিশ্বের শান্তি কামনা করেন। কোরআন তেলাওয়াত করেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি জুসেফ চৌধুরী, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, দপ্তর সম্পাদক-মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক-রিপন আহমদ, অর্থ সম্পাদক-আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক-জাহেদুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্য-চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, বিকাশ দাশ, নাসরিন আক্তার প্রিয়া, শাহ মোঃ ফজলুর রহমান, শায়েক আহমদ,পলাশ দেব নাথ,জ্যোতির্ময় চক্রবর্ত্তী, মো: মোস্তফা বখস, স্বরন সিং, তাওহীদ ইসলাম, রিপন আহমদ-২, মো: আলাল আহমদ ও গোবিন্দ গোস্বামী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com