1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বড় অসময়ে এলে তুমি প্রিয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ,স্বামীসহ স্বজনদের বিরুদ্ধে মায়ের মামলা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে কুমিল্লায় মাদক সেবনের সময় যুবদল নেতা গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা মামলা-কারাবাসের অন্ধকারে হারাননি পথ—মানুষের ভালোবাসায় ফিরে আসছেন ভি.পি. জহির” ​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কাশিমপুরে অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি খালিদ শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক

বড় অসময়ে এলে তুমি প্রিয়

reporter শারহিন আক্তার শারমিন।
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

সত্যি বড় অসময়ে এলে
অস্তিত্বহীন সান্ত্বনার রুদ্ধদ্বার ছিন্ন করে
অভিমানী উঠোনে স্বপ্ন ভাঙার শব্দ কুড়িয়ে
জীবনের চাওয়া পাওয়ার সকল ভুল ভ্রান্তি গুটিয়ে অনুভূতিগুলো লুকিয়ে বুকের আঁচলে
শেষ বেলার ক্লান্ত পথিক হয়ে।

বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে
কতটা রুক্ষ রৌদ্র – উজ্জ্বল পথ পেরিয়ে
আমার ঘুমন্ত নগরীর এক মুঠো আলো হয়ে
রংহীন ভালোবাসার স্মৃতিমাখা সুগন্ধ নিয়ে বুকে
প্রশান্তির ছায়া নিয়ে হৃদয় অলিন্দে
রংধনুর সাত রঙা সেতু বেয়ে।

বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে
উৎকণ্ঠিত শিশুর মত হামাগুড়ি দিয়ে
জীবনের শ্রান্ত খেয়া পারের শিশির ঝরা ঘাটে
দিগন্তের স্বর্ণালী মায়াবী প্রভাতের স্বর্ণকিরণ পথে
সুঁই সুতো জিবনের ক্লান্ত খেলনা ঘরে
ছেঁড়া পান্ডুলিপির নৌকা বেয়ে।

বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com