1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আত্রাইতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে হামলার শিকার। ৩ জনের কারাদণ্ড ও জরিমানা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি!

‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড

reporter ‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ

‎জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনু (২৮) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
‎রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনুকে আটক করা হয়।
‎পরে ঘটনাস্থলেই বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
‎বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com