1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

reporter মো. ফয়জার রহমান,ফুলবাড়ী,(দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন অনতিবিলম্বে বন্ধ এবং স্থাপন করা মিটার অপসারণের দাবি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরারব স্মারকলিপি প্রদান করেছে ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক ও সদস্যবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকদের কোনো পূর্ব গণবিজ্ঞপ্তি বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে বিভিন্ন ধরনের অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত চার্জ দিতে হচ্ছে।

নাগরিক সমাজের অভিযোগ, প্রিপেইড মিটার চালুর ফলে রিচার্জে ভোগান্তি, পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকা, নিয়মিত সার্ভার জটিলতা এবং জরুরি সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বিশেষ করে রাত, সাপ্তাহিক ছুটির দিন কিংবা জরুরি প্রয়োজনে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জের সুযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রযুক্তিগত ত্রুটি বা অস্বাভাবিক দ্রুত ব্যালেন্স শেষ হলেও এর সঠিক ব্যাখ্যা বা সমাধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ ও ভোগান্তি বন্ধ করতে ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণ এবং পূর্বের গ্রাহকবান্ধব মিটারিং ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপির অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নেসকোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবরও প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com