1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
"ফলের মজা" জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

“ফলের মজা” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

জাতীয় ফল কাঁঠাল খাইলে
বাড়ে দেহে শক্তি ,
আমে আছে প্রচুর ভিটামিন
তাই তাতে ভক্তি ।

জাম খাইলে ভারে দেহে
অনেক অনেক রক্ত ,
কাঁচা পেয়ারা খাইলে পরে
দাঁত হয় শক্ত ।

আনারসে রসে ভরা
সারে সর্দি জ্বর ,
তারপরে খাইলে মধু
মর তবে মর ।

আপেল খেলে দেহ থেকে
দূর করবে রোগ ,
আনার আঙ্গুর বেশি খেলে
শক্তি হবে যোগ ।

ভিটামিন সি পাইতে
খাবেন বেশি কুল ,
কিডনি রোগীর খাওয়া নিষেধ
কামরাঙার জুল ।

তাল খাবেন ভাদ্র মাসে
পাবেন দেহে বল ,
ফল খাওয়ার পরে কিন্তু
কেউ খাবেনা জল ।

কাঁচা পেঁপে খাবেন বেশি
পেট থাকবে ভালো ,
পেট ভালো থাকলে সবার
দেহ হবেনা কালো ।

একেক ফলের একেক গুন
আল্লাহ দিলেন ভরে ,
পুষ্টি দেহে ভাড়াতে হলে
কলা রাখবেন ঘরে ।

কত রকম ফল আল্লাহ
দিলেন ভবের মাঝে ,
খাবেন সবাই ফলফলারী
সকাল দুপুর সাঁজে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com