1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রিয় আত্মীয়কে হারিয়ে শোকাহত প্রিয়াঙ্কা চোপড়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

প্রিয় আত্মীয়কে হারিয়ে শোকাহত প্রিয়াঙ্কা চোপড়া

reporter বিনোদন ডেস্ক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পারিবারিক শোকের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রিয়াঙ্কার প্রিয় ফুফা রমণ হান্দা আর নেই। সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সুদূর আমেরিকা থেকে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা প্রিয় আত্মীয়ের বিদায়ে শোক প্রকাশ করেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। 

প্রিয়াঙ্কা তার শোকবার্তায় ফুফু কামিনী চোপড়া ও ফুফাতো বোন মানারা চোপড়াকে ট্যাগ করেন। মানারা চোপড়া ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’–এর একজন পরিচিত মুখ।

রমণ হান্দার মৃত্যুতে মানারার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা চিরবিদায় নিয়েছেন। তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তির স্তম্ভ।”

বাবার মৃত্যুসংবাদ পেয়েই কান্নায় ভেঙে পড়েন মানারা এবং তড়িঘড়ি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে মানারার আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সংবাদকর্মীরা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন মিতালি।

উল্লেখ্য, বিগ বসে অংশ নেওয়ার সময়ই মানারা জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে তার সম্পর্ক তেমন হৃদ্যতাপূর্ণ নয়। এমনকি চেহারার মিল থাকার বিষয়েও আপত্তি ছিল মানারার।

রমণ হান্দার মৃত্যুতে চোপড়া পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বলিউড অঙ্গনের অনেকেই এই শোকবার্তা ছড়িয়ে পড়ার পর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com